কবিতা নতুন বই ও শিক্ষানীতি
কবি সামিয়া আক্তার
সময় জানুয়ারি ২০২৩, বিকাল ৪.০৮
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় সমসাময়িক

মন্দা নাকি দিচ্ছে হানা বিশ্ব জুড়ে আজি,
সবকিছুতে দামের বাহার বাঁচা নাকি বাজি।

সর্বক্ষেত্রে জটিল ধাঁধা শিক্ষা নয়তো বাকি,
আগের দিনটা আসছে ফিরে শিক্ষা দিবে ফাঁকি।

প্রতি বছর বইয়ের পাতা রঙিন রূপে সাজে,
পুরান বইয়ের পাতা এখন বেচাকেনার কাজে।

গাইড নামের বোকা বাক্স কিনতে লাগে মানি,
পুরান গাইড বাটখারাতে চোখের কোণে পানি।

শিক্ষাধারার এমন বেহাল কোন কাজেতে আসে,
সৃজনশীল যে চর্চা শেষে শিক্ষা জীবন ভাসে।

শিক্ষা জাতির মেরুদণ্ড গুনীজনরা বলে,
প্রতি বছর পরিবর্তন মেধা যাচ্ছে জলে।

সুশীল সমাজ দেশের নাকি সব চাইতে যে মাথা,
দেশের এমন দুর্যোগ কালে হয়না কেনো ছাতা!

শিশুর মেধা বিপদগ্রস্ত পরিবর্তনের চাপে,
সুষ্ঠু ধারার শিক্ষানীতি ফিরুক আগের ধাপে।।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
মোঃ রুহুল আমিন গাজী ( B.S.S )
3 years ago

চমৎকার লিখেছেন