কবিতা সফলতার মন্ত্র
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
সময় ২০২৩ সালের ১৪ই জানুয়ারি। বেলা ১২:১৯
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

তুমি একদিন মহান হবেই।
তুমি একদিন শ্রেষ্ঠ হবেই।
তুমি একদিন বীর হবেই।

লক্ষ্য স্থির রেখে কর্ম করে যাও,
সত্যের পথ ধরে শুধু এগিয়ে যাও,
নিজের কর্মকে বিশ্বাস করে যাও,
সফল হবেই একদিন তুমি।
আশীর্বাদ করবেন তিনি-
তিনিই ঈশ্বর তিনিই আল্লাহ।

ফেলে আসা দিনের কথা ভেবো না,
সামনের দিনের দিকে তাকাও,
নিজের ভুল ত্রুটিকে আগে বোঝো,
সফল হবেই একদিন তুমি।
আশীর্বাদ করবেন তিনি-
তিনিই ঈশ্বর তিনিই আল্লাহ।

নিজের কর্ম পরিকল্পনা আগে ঠিক করো,
নিজের ভুলগুলিকে শুধরে নাও,
নিজের উচ্চাশা অনুযায়ী আরও পরিশ্রমী হও,
সফল হবেই একদিন তুমি।
আশীর্বাদ করবেন তিনি-
তিনিই ঈশ্বর তিনিই আল্লাহ।

তুমি একদিন মহান হবেই।
তুমি একদিন শ্রেষ্ঠ হবেই।
তুমি একদিন বীর হবেই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted