| কবিতা | তুমি যা চেয়েছিলে আমি তাই দিলাম |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
তুমি ভালোবাসা চেয়েছিলে তাই আমি মন দিলাম।
তুমি মন চেয়েছিলে তাই আমি চোখের জল দিলাম।
তুমি চোখের জল চেয়েছিলে তাই আমি হাসি দিলাম।
তুমি হাসি চেয়েছিলে তাই আমি গোলাপ দিলাম।
তুমি গোলাপ চেয়েছিলে তাই আমি কাঁটা দিলাম।
তুমি কাঁটা চেয়েছিলে তাই আমি রক্ত দিলাম।
তুমি রক্ত চেয়েছিলে তাই আমি জীবন দিলাম।