| কবিতা | জীবনের রূপ |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
জীবন যেন পূর্ণিমা অমাবস্যার মতো।
কখনও ভরে যায় আলোর হাসিতে,
কখনও ঢেকে যায় দুঃখের তমসায়।
যেমন আকাশের এক ফোঁটা চোখের জল
সজীব করে নির্জীব লতাকে-
তেমনি আনন্দের অশ্রু কি ঝরতে পারে না ব্যথিত হৃদয়ের নিমিত্তে?