কবিতা কোথায় আছ তুমি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী

কোথায় আছ তুমি,
ওগো কোন সে তেপান্তর?
আমার মনে নেই যে ভাষা,
খুঁজি যে তাই হয়ে তৎপর।
তোমায় না পেয়ে রচি আমি-
এ বিরহ কথার মালা ভরে যামী।
ভোর না হতেই দেখি যে হায়-
এ কথার মালা তার হারায়ে ভাষা,
মুখেই শুধু বন্দি রয়।
কোথায় আছ তুমি,
ওগো কোন সে তেপান্তর?
আমার মনে নেই যে হাসি,
তাই মনের ব্যথা হেতু নয়নজলে ভাসি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted