| কবিতা | আক্ষেপ |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
সারাদিন বসে থাকি বাতায়ন পাশে,
মোর দৃষ্টি নিবদ্ধ থাকে শুধু অম্বরের পানে।
ওর অঙ্গে অবাধ বিচরণ রত
মেঘেদের কথা ভেবে যাই সারাক্ষণ।
সারা দিনে রাতে ওরা ঘুরে বেড়ায়
দেশে দেশান্তরে চঞ্চলভাবে।
ওদের নেই কোনো ঘর,
ওদের নেই ঘরে ফেরার তাগিদা।
ওরা দুষ্ট, ওরা দুরন্ত, ওরা বহুরূপী।
ওরা কর্মদ্দোমী, ওরাই নতুন সৃষ্টির রসদ জোগায়।
কিন্তু আমার থাকে না কোনো কাজ,
তবুও বসে থাকি খাতা কলমকে সঙ্গী করে
আর রচে চলি ছন্দহীন, রসহীন কাব্যধারা।
মাঝে মাঝে মনে হয় এ জীবন অর্থহীন
নেই তাতে এতটুকু চঞ্চলতার ছোঁয়া।
নেই মনে কোনো হর্ষ, নেই মনে কোনো দুঃখ।
আমি চাইলেই যেতে পারি না কোথাও-
কিন্তু ওরা পারে।
আমি চাইলেই ঐ উদার আকাশকে ছুঁতে পারি না-
কিন্তু ওরা পারে।
তাই ক্ষুন্ন মননে চুপচাপ থাকি সারাক্ষণ
আর ডেকে চলি পরমেশ্বরকে।
এ জনমের যত অপূর্ণ আশা
পর জনমে তা যেন পূর্ণ করতে পারি মেঘ হয়ে।