| কবিতা | বিবাদ |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
সূর্য বলে, আমি দিই আলো পৃথিবীকে।
চাঁদ বলে, আমি দিই আলো পৃথিবীকে।
মানুষ বলে, আমিও দিই আলো পৃথিবীকে।
তিনিই কেবল মিটিমিটি হাসছেন যিনি রয়েছেন উপরে।
—২৭শে সেপ্টেম্বর ২০২২
সকাল ৭:৩০
(শরৎকাল,মেঘলা আকাশ তখন)
বারুইপুর