কবিতা বেশি অহংকার ভালো নয়
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
Review This Poem

পিপিলিকা চলে পর্বতের পাদদেশ দিয়ে।
তখন পর্বত তাকে দেখে অবজ্ঞা ভরে বলে,
“দেখ কত বড় আমি, কত রূপ আমার”।
সহসা কম্পিত হলো ভূমি।
গুড়ুম গুড়ুম শব্দে পর্বতের চূড়া ভেঙে
লুটিয়ে পড়ে পিপিলিকার পাশে।
পিপিলিকা তখন তাকে দেখে বলে,
“বেশি অহংকার ভালো নয়”।

২৬শে সেপ্টেম্বর,২০২২
সকাল ৯টা।
বারুইপুর

guest
0 Comments
Newest
Oldest Most Voted