কবিতা প্রাপ্ত বয়স্কের দখলে।
কবি তন্ময় সাহা
সময় ১৪ মার্চ, ২০২২, দুপুর
উৎসর্গ নিজেকে।

কিভাবে ছুঁয়েছে বলো?
কে কিভাবে ছুঁতে চাও?
বলো, কে কিভাবে ছুঁয়েছো আঁধার?

সেই এক নাকিসুর কেন বারবার?
ছুৎ-মার্গে নাকি; ভূ-স্বর্গে আর
জাত যায় না! ছুঁলে অন্য কেউ
গা ঘিন-ঘিন; করে না আগের মতো!
ক্রেতার দখলে পিঠ-পেট, জন-জাতি,
দেহ-মনে অন্ধ ক্ষত। অন্ধকার
আজ যার জলভাত, তাকে
আজ ছোঁয়া যেতে পারে; যেভাবে খুশি!
যার খুশি ছোও যতো!

যেমন খুশি ছোঁও! যেমন খুশি ছোঁবে?
যেমন যেমন খুশি তেমন তেমন; ছোঁও!
ছোঁও শব আয়েশি মোহোৎসবে!

রথী, যদি আজ রথ ভাঙি, ভাঙি গো শপথ,
জীবনের হবে; এ প্রথম হার! বলবে কি,
"বেহুলা-সতী"?
লে-লে বাবু আট আনা, লে-লে বাবু ছোঁ,
ছোঁ-ছোঁ; আশ মেটা.....!

guest
0 Comments
Newest
Oldest Most Voted