| কবিতা | বিয়ে |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
আমার কাঠ আর হাড়গোড় জমা নিয়ে তুমি বলেছিলে,
'আজ থেকে আমরা বিবাহিত হলাম'।
সেই থেকে রাত্রি আর দিন আমি অহেতুক খেটে চলেছি,
হাড়গুলো ফেরত পাবো বলে-
অতঃপর খাটতে খাটতে একদিন আমি মরে যাই,
অন্তত মরে গিয়ে স্বস্তিবোধ করি
এইবার হাড়গুলো যেন ফেরত পাওয়া যাবে-
অথচ তুমি ইন্স্যুরেন্স কোম্পানির মতো বললে- এইভাবে মারা গেলে আমানত ফেরত দেয়া হয় না।
