| কবিতা | পোষ্য প্রজাতি |
| কবি | বিবেক সিং |
| সময় | ৪ঠা মে, ২০২১ |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
আমি নিরর্থক একটা দম্ভভরে ঝুকে আছি
এই মনটাজে আমি বড্ড বেমানান
ওদের জয় তোরণ পেরিয়ে এসে দেখি
কিছুই তো বদলায়নি হায়
তবে যে এতো উৎসব হলো সেদিন
দেখি আকন্ঠ বিষ পানে মত্ত অসংখ্য সরীসৃপ
একে অপরের বিষে যেনো নীল
সাদা ফ্যানা কেটে যাচ্ছে মুখে
এরা নাকি বেইমান ও বেহুশ প্রজাতির পোষ্য