কবিতা আমিই তো দায়ী
কবি বিবেক সিং
সময় ৩০শে এপ্রিল,২০২৩
লিখার স্থান শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
4/5 - (1 vote)

আজ এই ব্যাপক বিষাদ ব্যাপন
আমিই তো দায়ী,আমিই তো দায়ী
আজ এই অসামঞ্জস্য আলেখ্য
আমিই তো দায়ী,আমিই তো দায়ী
আজ এই নিষ্করুণ ক্ষয়ীষ্ণুতা
আমিই তো দায়ী,আমিই তো দয়ী
আমারই এ বালখিল্য আত্মহনন
আমারই এ অনবধানতায় হৃদয় নিহন্থা
আজ তোমার এ কদর্য অসহিষ্ণুতা
আমিই তো দায়ী ,আমিই তো দায়ী

guest
0 Comments
Newest
Oldest Most Voted