| কবিতা | চুম্বক ১ |
| কবি | সন্ধি মুহিদ |
| সময় | ১১-০২-২৬ |
| উৎসর্গ | সন্ধি মুহিদ |
| লিখার স্থান | মিরপুর, ঢাকা |
| সম্পৃক্ততা | সন্ধি মুহিদ |
| কবিতার বিষয় | প্রেম |
আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে;
রূপঞ্জীল, তোমার ঠোঁটজোড়া একটু এগিয়ে দেবে?
একটু টেনে নিই আমার চিরকালের বাঁচার রসদ।
বিষণ্ণ শীতে যখন আমি লিপজেল মাখাতে ভুলে যাবো,
তখন তোমার ঠোঁট থেকে মেখে নেবো আমার ঠোঁটে।
আমার রুক্ষ ঠোঁটে তোমার চুমুই পেট্রোলিয়াম জেলি!
যখন বড় প্রয়োজন এই শীতল ঠোঁটে কিছু উষ্ণ চুম্বন;
সেই চিরায়ত উষ্ণতা ছড়িয়ে দিও,
এই শীতার্ত কবিকে নতুন করে বাঁচিয়ে তোলো,
মমতায় এগিয়ে দাও তোমার মানবতার ঠোঁট।