কবিতা স্কেচ
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় 01-08-2024
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

মনের ভেতর জেগে থাকা একজন প্রিয় মানুষ
সবসময়ই মনে পড়ে
আমি স্কেচ করতে চাই সেই সুন্দর মুখচ্ছবির
চোখের ভ্রু গুলো, চোখের পাপড়ি, আইসেড
চোখের নিচের বয়সের ছোপ,
কপালের টিপ, নাকের নাকফুল,
কালো রেসমি চুল, সাথে খোপায় গাঁধা ফূল ‍
সবকিছু আঁকি মনের মতো
ঠোঁটের কালার কিংবা কানের দুল সবই এঁকে যাই
সব কিছুই আঁকতে ইচ্ছে করে ঠিক তোমার মতো করে
যেন কোন দিন মুছে না যায় আমার মন থেকে
বয়সের শেষ প্রান্তে তোমাকে দেখতে না পেলেও
যেন তোমার স্কেচ দেখে তোমায় নিয়ে লিখতে পারি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted