| কবিতা | ভাল থেকো তুমি |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | 11-08-2023 |
| লিখার স্থান | ঢাকা বাংলাদেশ |
| কবিতার বিষয় | বিরহ |
দোতলার নির্জন অফিস কক্ষ
পেছনে সবুজের সমারোহ
অফিসের ছোট বড় সহকর্মীগণ
কিংবা কলেজের বিরক্ত করা ছাত্রছাত্রীগুলো
ধীরে ধীরে জমানো মায়াগুলো
বাংলার এই সবুজপ্রকৃতি, নদী পাহাড়
কিছুই কি আটকায় না তোমাকে
চলেই যেতে হবে ঐ দূর দেশে আমাদের ছেড়ে
আমাদেরকে কান্নায় ভাসিয়ে
ভালো থেকো তুমি
শুধু ভাল থাকবো না আমরা
যারা তোমায় ভালিবাসি।