| কবিতা | ভরদুপুর |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | 23-03-2023 |
| উৎসর্গ | অপরাজিতাকে |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম |
এই যে দুপুর ভাল লাগে
সামনে খোলা আকাশ পেলে
সবুজ মাঠের ফসল দেখে
বৃক্ষলতার ছায়ায় বসে
তোমার কথা ভাবতে পেরে।
ভরদুপুরের নির্জনতায়
উদাস মনের হাওয়ায় ভেসে
হাজার কাজের ব্যস্ততাতেও
হারিয়ে যাব দূর আকাশে
তোমার একটু প্রশ্রয় পেলে।