| কবিতা | অনুভুতি |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | মে/2025 |
| লিখার স্থান | ঢাকা |
কখনো কখনো চোখে জল আসে
কষ্টে অথবা ভালবাসায়
জয় কিংবা পরাজয়ে
হারানো কিংবা পাওয়ায় ।
তোমার জন্যও চোখে জল আসে
বুঝতে পারি না
পাওয়া কিংবা হারানোর কিছুই নেই
তবুও এ যেন এক অদ্ভুত অনুভুতি।