বাংলা কবিতা, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে কবিতা, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ | কবিতা অঞ্চল
কবিতা আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কবিতার বিষয় প্রেম
4.5/5 - (2 votes)

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।

ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে।

পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম।
তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে।

ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে।

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted