কবিতা তোমার মুখ
কবি মোঃ মুসা
উৎসর্গ মিতু
লিখার স্থান চরফ্যাশন ভোলা
কবিতার বিষয় প্রেম
2.6/5 - (5 votes)

আমি ভোরের হাসিতে বসুধা দেখনি

দেখছি একটি মুখ মাখা হাস্যজ্জল,

তাজা গোলাপের মত বিছিয়ে থেকেছে

অপূর্ব দৃষ্টিতে ঝরা করা ছলছল।

আমার দৃষ্টির চেয়ে রমনীর মুখ

দ্যুতি এসে নেমে পরে মাটির উপর,

নদী চাঁদ গ্রহ বায়ু নীল লাল সাদা

সবাই বলেছে তারে দেখতে সুন্দর।

সুন্দরের পুজারী কি বিমূঢ় কাতর

দেখেনি বিশ্বের মুখ দেখেছি যে মুখ

আমার মন মন্দিরে আগামীর চাঁদ

  • অনুকূলে পরিবেশ ক্যাপিটাল বুক।

সাগরের মুক্তা দেখি স্থলে ও ছড়ায়

আমার কাছে নির্দিষ্ট প্রেমের প্রষণা,

দেখেছি চোখের কাছে শুধু উপমার

আমার চোখের কোণে হয়েছে সূচনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted