কবিতা এ কালের দূরত্ব
কবি মোঃ মুসা
কবিতার বিষয় জীবনমুখী, সমসাময়িক
Review This Poem

কত অচেনার সাথে দেখা হলো কত হলো পরিচয়
কয়জন আর আপন হইলো কতজন হলো পর,
কয় জনা আর মনের ভেতর হয়েছে বসত ঘর
কতজন আর বিশ্বস্ত হয়ে থেকেছে জনম ভর।

ফেসবুক দিনে কতদূর থেকে কাছাকাছি হয়ে যাই
কত অচেনার সাথে পরিচয় কত বন্ধুর মুখ,
কতকিছু বলা কত অভিমান আমাদের যেই কাটে
কেটে গেছে ঘরে একা থাকা দিন একাকীত্ব বিমুখ

আগের দিনের পুরাতন রীতি এখন ধরে না পথে
ডাক পিয়নের চিঠির বাক্স হয়ে আছে আজ খালি,
কে কি করে তাও, মিনিটে জানছি আগে কিছু পরে
ঘরে থেকে তবু কেউ নাই ঘরে ছড়িয়েছি মন মালি…।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted