কবিতা মানবতা মেকি শব্দ
কবি নির্জন অঙ্কন
সময় ১০/১০/২০২০
উৎসর্গ রাষ্ট্রেরমানুষকে
লিখার স্থান মানিকগঞ্জ
3/5 - (3 votes)

 

জগ
রাষ্ট্রের মাথামুণ্ডু খুবলিয়ে লাভ নেই
রাষ্ট্রও শ্মশানের মতো উপায়হীন।
ভাদ্রমাসেও জ্ঞানী হয়ে ওঠে ব্যবিচারী কুকুর।
ওরা মানুষের মতো জারজ জন্মায় না

মানুষ —বেঁচে থেকে পৃথিবী ভারি করে
মরে গিয়ে চকলেট হয়ে কবরকে ভারি করে।

জগ
হুস্কির বোতলে
ব্রোথেলে
মসজিদ, মন্দির, গির্জা ঘুরে
কি পেয়েছিস খুঁজে?

যে চায় সে পায় না
যে পায় সে চায় না

ঈশ্বর! সবার দিকে চায় না।
হায় মানবতা – মেকি শব্দ

জগ
রাষ্ট্র মানবতার দোহাই দিয়ে
মাতাল, জুয়ারি, সুদখোর, পিনিকবাজ খোঁজে
লোকেরা কথায় কথায় বলে
টাকায় টাকা চেনে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted