বাংলা কবিতা, ঝিউড়ি মেয়ের স্বপ্নে কবিতা, কবি মলয় রায়চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা ঝিউড়ি মেয়ের স্বপ্নে
কবি মলয় রায়চৌধুরী
উৎসর্গ লেডি গাগা
Review This Poem

মোদোমাতাল ঝিউড়ি মেয়ের স্বপ্ন থেকে বেরিয়ে এলুম অনেক কষ্টে
সারা গায়ে চাবুক-পেটা রান্নাবঁটির কোপের রক্ত
পা ধরে টানছিল আরও ভেতর অন্ধকারে
যতোদিন না চুল পাকবে এই কড়ারে রাখবে বেঁধে
একটু নেশা কেটে গেলেই লাথাবে লোহার জুতোয়
ঝিউড়ি মেয়ের স্বপ্ন থেকে বেরিয়ে এলুম কুচোমাংসের টুকরো মানুষ
টুকরো দিয়ে গড়া ওই ঝিউড়ি মেয়ের মাতাল স্বপ্ন

guest
0 Comments
Newest
Oldest Most Voted