বাংলা কবিতা, তুমি কবিতা, কবি মহাদেব সাহা | কবিতা অঞ্চল
কবিতা তুমি
কবি মহাদেব সাহা
কাব্যগ্রন্থ আমূল বদলে দাও আমার জীবন
3.7/5 - (4 votes)
আমার মাথায় জলভরা একটি আকাশ
তার নাম তুমি,
খর গ্রীষ্মে আমার উঠোনে অঝোর বর্ষণ
তুমি তার নাম;
ভীষণ তৃষ্ণার্ত এই পথিকের ক্লান্ত চোখে সুশীতল মেঘ
একমাত্র তুমি-
দুপুরের খরতাপ শেষে আমার জীবনে এই শান্ত সন্ধ্যা
তুমি, তুমি, তুমি;
মরুময় এই ভূপ্রকৃতি জুড়ে ঘন প্রেইরীর সবুজ উদ্যান
তুমি তার নাম,
আমার ধূসর দুই চোখে চিরসবুজের গাঢ় হাতছানি
তার নাম তুমি;
আমার স্মৃতির অববাহিকায় একটি স্বপ্নের প্রিয় নদী
তুমি নিরবধি। 
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Zahir ahmed
Zahir ahmed
1 year ago

Beautiful