| কবিতা | ভালোবাসা |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
| কাব্যগ্রন্থ | কবিতা অঞ্চল - ১ |
তোমার কতোটা ভালোবাসি?
পাকস্থলী, হৃদয়, অসুখী প্লীহা-
নাকি তোমার কাটা পড়া চাঁদনখ ভালোবাসি?
তোমার মুখ-
মৃত যে মুখ সহসা ভেসে উঠে আৎকে দেয়-
আদতে কতোটা ভালোবাসি?
নাকি তোমার চেয়ে প্রাণোচ্ছলতা ভালোবাসি!
গাছ হলে তোমাকে ভালোবাসতাম না?
