| কবিতা | বিকৃত আরাম |
| কবি | কান্ত রায় |
অরণ্যের জঠরে,
নাধকবাহী বড়ো-মটরগাড়ীর ভেতরটায় স্বঘোষিত বয়স্ক— থমথমে-মাতুল,ইচ্ছে কোরেই; কফোণি দিয়ে আত্মজার বয়সী স্ত্রীলোকের-স্পর্শকাতর
কোনো এক স্থানে আঘাত কোরে বসে।
নিজের পুরুষাঙ্গের প্রান্তভাগ—ওর দেহে ঠেকিয়ে,বিকৃত-আরাম তল্লাশিতে বেড়োয়।
ভালোবাসা নামক জন্তুটাকে— জাগিয়ে তুলতে,সন্তপর্ণে-প্রেমিক মোলায়েমভাবে—পয়োধরে হাত বুলাতে-বুলাতে;
শহরে খুব কায়দা কোরেই— বুদবুদের ন্যায় জলপূর্ণ, স্ফোটকপড়া সর্বনাশ নামায়!
পর্দার অন্তরালে,অঙ্কশাস্ত্র-মীমাংসা বৈঠকের দোহাই দিয়ে; শিক্ষানবিশের নিতম্বে—
খামচে-ধরার রসায়ন,ফুটিয়ে তোলার অভিজ্ঞতার কথা—কারো ধ্যানে নেই।
নির্মাণ-নেপথ্যে,পাড়ার-বয়োজ্যেষ্ঠরা;
অযাচিত-বাৎসল্য দেখায়।
নিদেনপক্ষে;পড়শি পিতামহের কোলে-চড়াও হলে ঠোঁট উল্টে,ফুপিয়ে কাঁদে—মধ্যবয়সী শিশু!
