কবিতা প্রলাপ-২
কবি কান্ত রায়
সময় ২০১৪
5/5 - (1 vote)

তুমি ঝঙ্কার তুমি ঝঞ্ঝাট,গোত্রহীন ন্যাকামির প্রতিকৃতি
তুমি বসুধা তুমি কোন্দল,অসামাজিক রাইচরণের পদ্মাবতী।
আমি বিচলিত আমি উত্তাল,বাউন্ডুলে হাজতখানার আসামী
আমি বদ আমি অশ্লীল,শান্তি নিকেতনের অশান্তি।
তুমি বিতৃষ্ণা তুমি বিদ্বেষ,চেতনার চরম অবক্ষয়
তুমি আসক্তি তুমি শঠতা,ছোঁয়াবত সময়ের অপচয়।
আমি মূর্খ আমি কল্পনা,নিরাশ্রয় বিধবার অশ্রুপাত
আমি প্যাঁচালো আমি প্রবঞ্চনা,ক্ষুধিত সুচিত্রার প্রাণনাথ।

 

guest
0 Comments
Newest
Oldest Most Voted