কবিতা নরকের ফুল
কবি কান্ত রায়
সময় ২০১৪
Review This Poem

নরকে আজ ফুটেছে নীল পদ্ম-

সুতোয় সেলাই করা পাহাড়;

স্বাক্ষী আছে ঊর্বশী-রম্ভা,

স্বর্গের পঙক্তি বেশ প্রগাঢ়।

ইন্দ্রদেব জিতেছে হিপোক্রিসি পুরষ্কার!

তেত্রিশ যুদ্ধ খানিক ব্যাপার,

পায়ুরেখায় ভীষণ দাগ;

গণেশ করেছে কাফেলা সাবাড়?

guest
0 Comments
Newest
Oldest Most Voted