কবিতা কুম্ভীরাশ্রু
কবি কান্ত রায়
সময় ২০১৪
Review This Poem

সঙ্গম সারিনি কদম্ব বাগানে,
ফোটায়েছে বেহায়া ফুল;
সে যে কুম্ভীরাশ্রু—
তয় তাহার সন্তান আনমূল।

তুমি বাঙলাভাইয়ের নিকট বিরাঙ্গনা,
উজ্জ্বল পথের নূরী;
তাল্যূক রেখেছ মতিলালের সনে—
জ্বালায়েছ দেবালয়-পূরী।

ঘুমভাঙ্গা কতো নগ্নমানুষের,
দিল জুরেছিলে তুমি;
স্বপ্নবস্তুর নড়বড়ে বালুচরে—
রক্তাক্ত স্তবকের রোনাজারি শুনি।

তুমি গীর্জা,তুমি প্যাগোডা;
গুবরেপোকার লজ্জিত দেবী।
ভ্রুণমানসের একটাই নেকী—
লভ্যাংশ আদায়ের দাবি।

গর্ভণরের তহবিলে তুমিই পণ্য,
ডেইট অভারেড প্রাইজবন্ড;
দেওলিয়ার সমীকরণে তুমিই রাজস্ব—
ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted