বাংলা কবিতা, কমপেলেইন কবিতা, কবি অনন্ত আরফাত | কবিতা অঞ্চল
কবিতা কমপেলেইন
কবি অনন্ত আরফাত
কাব্যগ্রন্থ প্রণয়িনী অথবা ভুলের লিরিক
সময় ৭ জুলাই, ’১৫। আষাঢ়ের সন্ধ্যা ।
লিখার স্থান চট্টগ্রাম।  
5/5 - (1 vote)

বাইন মাছের লাহান ছর ছর করি তুমি কোনদিকে চলি যাও
এই বারিশা মাস, আমারও তো ব্যাথা জাগে বুকের ভিতর,
নরম আলুথালু মাছের গালা টিপনের মতন সহজিয়া ইচ্ছা
আমিও তো লালন করি, চিনচিনা একটা মাথাব্যথাসহ
আমি ঘুমাই পরি আন্ধার রাইতে, মাঝেমইধ্যে শরীলডা জ্বলে।

তুমি কয়াছিলা, “রানীর লাহান রাখুমনে তরে, মনে রাখিস,
খালি রান্দন-বান্দন করবি আর বইয়া বইয়া খাবি, বুঝলি?
যা, একটা রঙ্গিন টিভিও কিইন্যা দেমুনে তরে, চইদ্দ ইঞ্চি।”
টিভি আমি পাইছি গো বাবু, খাওন-দাওনও যে কোনোদিন
কম দিছো হেইডা কিন্তু কইবার পাইরতাম না মাগার…

বতল খাইয়া আসি মাইর দুই-একটা দাও মাঝেমইধ্যে
হেইডা লইয়াও আমার ভিত্রে কোন রকম কমপেলেইন নাই,
মাগি-তাগি ডাকো, ডাকবারই পারো, পুরুষ মাইনসে সব পারে
তয় মনডারও যে একটা খাই খাই টাইপের স্বভাব আছে
হেইডাই তুমি বুইঝ্যাও না বুঝনের মত ভান করি থাকো…

রাইত-বিরাতে শামশুনি মাগীর ঘরত গিয়া পান চিবানি দাও
ওই যে নতুন বিয়া ৫ পর গাড়ির তন নামি আসি
টাইমে বেটাইমে ৫ বততিচরাইতা, অইডা এহন কই গেছে?
পাইরলে তো দুফুর বেলায়ও ধ্বস্তাধ্বস্তিও কইরা কাটাইয়া দেও
মালিকের ভয়ে কোন রকম কাতুমুতু কইরা যাইতা তয়… 

আমি এইবার শেষবারের মতন কয়া দিচ্ছি, এতাল বেতাল
কইরতে দেখলে কিন্তু আর সহ্য করুম না, কামাইল্যার লগে
সোজা পলাইয়া যামু, চিনবার পারছনি কামাইল্যারে?
বরিশাইল্যা সাবিনার জামাই, মাঝেমইধ্যে চোখ টিপ্পনী দেয়,
কামাইল্যা কিন্তু পুলা খারাপ না, শামসুনিরে লয়া তুমি থাহো।


guest
0 Comments
Newest
Oldest Most Voted