বাংলা কবিতা, গন্তব্য অনুসন্ধিৎসু কবিতা, কবি ইবনে শামস | কবিতা অঞ্চল
কবিতা গন্তব্য অনুসন্ধিৎসু
কবি ইবনে শামস
কাব্যগ্রন্থ অন্তর্গত অসুখ
সময় ২০১৯
লিখার স্থান চট্টগ্রাম
3/5 - (1 vote)

কুসুমের মতো ভাঙছে রোদ
পথ ভেঙে জড়ো হচ্ছে মাথায়
হারাচ্ছি পায়ের নির্দেশনা।
কোন দিকে উড়ে গেছে যাপন?
আমি যাচ্ছি আমার
না যাওয়ার ভিতর দিয়ে
গন্তব্যের আকার বর্তুলের মতো।

চূর্ণ রোদে
বাতাস ভরে
জাদুকর
বুকে হাত রেখে
মাপছে জ্বর।

মূর্ছা গেছি
ধ্যানের ভিতর
ভাঙছি তবে
পা কার?

গাছের ভিতর
ঘুমিয়ে আছে জীবন

পত্রে দিয়েছি আয়ু
শাখা বেঁকে গেলে
সাঁকু হয়েছে পারাপার।

চূড়া ভেবেছে
কোন দিকে পালিয়েছে যাপন?

guest
0 Comments
Newest
Oldest Most Voted