বাংলা কবিতা, আমাকে আরো আগেই আটকানো উচিৎ ছিলো? কবিতা, কবি সোয়েব মাহমুদ | কবিতা অঞ্চল
কবিতা আমাকে আরো আগেই আটকানো উচিৎ ছিলো?
কবি সোয়েব মাহমুদ

আমাকে আরো আগেই আটকানো উচিৎ ছিলো?
আমার আঙ্গুলগুলো মৃত -
চোখগুলো অপেক্ষায় জানাজার!
মহাসমুদ্রের নীচে রেলগাড়ি উফফহ কী ভয়ংকর!
ওরা আমাকে শুইয়ে দিয়ে গেলো
আর তুমি এখন এসে আমার নিঃসঙ্গতা নষ্ট করছো!
আমার মৃত্যু কেড়ে নিতে চাইছো-
ক্ষতচিহ্নগুলোকে স্পষ্ট করে দিয়ে হাসছো ভীষণ!
কী মর্মান্তিক জীবন ছিলো আমার!

আমি একা ভয়ংকর একা যাপিত আমার জীবন
অথচ লোকে হাসতো-
কৌতুকের বিষয় ছিলো আমার চীতকার!
আর তুমি এখন এসেছো - তুমি আমার হাঁটুতে রাখছো তোমার মুখ!
তোমার মুক বধির মুখোমুখি জ্বলন্ত আগুন -
যে আগুন মথুরামোহনে একদিন আমার জন্য ঘাতক হয়েছিলো!

তোমাকে বোঝাতে পারিনি
তোমার প্রতিটি স্পর্শ - তোমার শৃঙ্গাররত ঠোঁট -
মূলত একটি কবিতা-
আর তুমি এখন এসেছো -
এসে নষ্ট করছো মাটির নীচে আকাশের জীবন-
তুমি উড়িয়ে দিতে চাইছো পলাতক বখতিয়ারের ধুলো!

কবে বুঝবে তুমি-
কবে জানবে তুমি -
একাকীত্বে একটা মহাসমুদ্র জন্মায় হৃদয়ে
আর ক্যাকটাস মরে যায় অতিবর্ষণে-
এখন এসেছো তুমি নষ্ট করছো আমার সবুজ জ্বর!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments