| কবিতা | অপরাধ |
| কবি | খন্দকার মঈন হোসেন |
| উৎসর্গ | Nafisa Akter Chumki |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম |
অপরাধ বোধহয় করেই ফেলেছি,
অনুভূতিকে শব্দে প্রকাশ করার অপরাধ।
জানি না, এর দণ্ড কতটা ভয়াবহ,
কিংবা ক্ষমার কোনো বিধান আছে কি না!
যার অজান্তে জন্ম নিয়েছে এত কবিতা,
সে কি পারবে তার নীরব প্রত্যাখ্যানে
সদ্যোজাত পঙ্ক্তিগুলোর প্রাণ কেড়ে নিতে?
নাকি প্রথমবারের মতো
কোনো কবিতার মৃত্যুদণ্ডে
স্বাক্ষর করবেন স্বয়ং তার প্রেরণা?