কবিতা ওপারের বাতাস
কবি মোঃ মাহফুজ আহমেদ
সময় সন্ধ্যার আগ মুহূর্তে
লিখার স্থান বগা জোলাগাতি
কবিতার বিষয় বিরহ
Review This Poem

—ওপারের বাতাস

আহ্… কতদিন পর!
শেষ কবে এমন হয়েছিলাম, মনে নেই।

ছোট্ট একটা নদীর পাশেই একটা মাচা।
২০ মিনিট ধরে বসে আছি এখানে।
সিলসিলে বাতাস বইছে… মনোমুগ্ধকর।

মনে হচ্ছে মায়ের কোলে শুয়ে আছি।
মা-ই যেন পাখা দিয়ে বাতাস করছে।
মনে হচ্ছে বাতাসটা আসছে নদীর ওপার থেকে।

ওপারে গেলে আরও ভালো লাগতো।
ঠিক বাতাসের মতো, তোমারও আসার কথা ছিল।
তাই… আর ওপারে যাওয়া হলো না আমার।
মোল্লা—

guest
0 Comments
Newest
Oldest Most Voted