কবিতা ব্যবচ্ছেদ
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় 22-10-2023
লিখার স্থান ঢাকা, বাংলাদেশ
কবিতার বিষয় প্রেম
Review This Poem

তোমার শুভ্র হাতের নীল শিরাসমুহ
স্বচ্ছ পানিতে ডোবা ফর্সা পা জোড়া
ঘনকালো কেশ আর মায়াময় মুখ খানী
উচ্ছল হাসিতে ফেটে পড়া বিউটি টুথ গুলো
সবকিছুই কতভাবে এঁকেছি এ মনে।

আমি কতবার মনে মনে করেছি ব্যবচ্ছেদ তোমাকে
খুঁজেছি তোমার মনের রেখাগুলো
যদি কখনো পেয়ে যাই আমার স্বপ্নের পথ
যে পথ নিয়ে যাবে তোমার মনি কোঠায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted