কবিতা বৃষ্টি বর্ষার দিনে
কবি মোঃ মুসা
লিখার স্থান শশীভূষণ চরফ্যাশন ভোলা
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

বৃষ্টি ঠেকায় ঘরের চালা
দৃষ্টি ঠেকায় দেয়াল,
ঘনঘটা বর্ষার মাঝে
তোমার দিকে খেয়াল

ভেজা ভেজা কলমি লতা
রোদের বড় অভাব,
সব কিছুতে তোমায় দেখা
আমার বড় স্বভাব।

মেঘের ঘটা বন্ধ দুয়ার
ওই জানালা খোলা,
ঠাণ্ডা বাতাস শরীর জুড়ে
আকাশ মেঘে ঘোলা।

বৃষ্টি আসে বৃষ্টি আসে
মাঠে ঘাটে গাঁয়,
চলছে যেন জলের খেলা
পথে হায়রে হায়।

মাঠে ঘাটে ওই উঠুনে
আকাশ থেকে বোনা,
হঠাৎ হঠাৎ মেঘের থমক
চলছে আনাগোনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted