কবিতা শ্রেষ্ঠ সম্মান
কবি মোঃ রুহুল আমিন
সময় চট্টগ্রাম বাংলাদেশ
লিখার স্থান ২৪-০৯-২০২২
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

কোরআন পাঠে বিজয় সম্মান
দেশের মানুষ ধন্য,
বিশ্বের মাঝে দেশের সম্মান
তাকরিম এর জন্য।

কোরআন পাঠে বিজয় তাকরিম
ফেরে রাজার বেশে,
হাজার হাজার কোরআন প্রেমিক
সম্মান দিলো দেশে।

দেশের মানুষ সম্মান করে
নিলো বুকে টেনে,
দেশের এমন সুনাম অর্জন
বিশ্ব গেলো জেনে।

বিশ্বের একশো এগার দেশের
হাফেজগণে ছিলো,
তাকরিমের এই বিজয় সম্মান
মহান আল্লাহ্ দিলো।

অবাক হলো তাকরিমের ওই
প্রতিভা গুণ দেখে,
বিজয় মুকুট পরলো তাকরিম
সম্মান প্রাপ্তি থেকে।

কোরআন পাঠে বিজয় সম্মান
আসুক এমন ভাবে,
বিশ্বের মাঝে দেশের হাফেজ
শ্রেষ্ঠ সম্মান পাবে।

দেশের মানুষ গর্বের সাথে
খুশি বিজয় নিয়ে,
লাল গোলাপে বরণ করলো
শ্রেষ্ঠ সম্মান দিয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted