কবিতা ছাইপাঁশ
কবি সন্ধি মুহিদ
সময় ২০ নভেম্বর, ২০১৪

নিজেকে পোড়াতে ইচ্ছে হলো।
পোড়াতে গিয়ে দেখলাম,
অনেক আগেই পুড়ে হয়েছি খাক!
ভাবলাম, দেখা যাক,
আর কিছু থাকে যদি বাকি।
দেখি ছাইও নেই, উড়ে গেছে হাওয়ায়।
তারপর চেয়ে থাকি
অবশিষ্ট ধোঁয়ার খোঁজে।
ধোঁয়া চোখে এসে প্লাবন নামায়।
এখন আমার চোখে তোমার জন্য নদী,
অথচ তোমার চোখে আজ আমি নেই।
ভাবছি, তুমি আজ এখানে থেকে যেতে যদি!
বুকের ঠিক এইখানে মুখ গুঁজে
নিঃশ্বাস ফেলতে আগেকার মতোই!
তোমার বিষ নিঃশ্বাসেই পুড়েছিলাম,
মনে পড়তেই আজ
নিজেকে পোড়াতে ইচ্ছে হলো আবার!

guest
1 Comment
Newest
Oldest Most Voted
শাহাদাতুর রহমান সোহেল
3 years ago

Good – Go Ahead