| কবিতা | সে আমাকে ভালোবাসে |
| কবি | বিবেক সিং |
| সময় | ৭ই এপ্রিল, ২০২১ |
| উৎসর্গ | যে আমাকে ভালোবাসে |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
আমি তাকে ছেড়ে গেছি,বহুবার
মিলিয়ে গেছি নিরুদ্দেশে
সে কখনো যায়নি,অপেক্ষা করেছে
কবিতা আমাকে ভালোবাসে
আমি ব্যর্থ প্রেমিক রয়ে গেছি
আর তার আমাকে সয়ে গেছে
আজও যখন আমি বিষাদ মাখি
দেখি সে পাশে আছে,কবিতা আছে