কবিতা কবি অভিযোগ
কবি বিবেক সিং
সময় ২রা এপ্রিল, ২০২১
লিখার স্থান শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত
4.6/5 - (15 votes)

কিছু মেটাফর্ আউরে ছন্দ বাঁধছি

কতোই না আভিজাত্য

কতেক নিরেট মিথ্যে ভেবে চলেছি

লিখে চলেছি অপর্যাপ্ত

ওই দেখো আবার মিলছে ,খামোখাই

বেজায় অবৈধ এক ধাঁচে

অভীষ্ট হীন যতো কবিতা রাশি

ধুলো জমাচ্ছে কাঁচে

হায় রে ক্যাটাসট্রফিক এ অভিলাষ

কোনদিন লাশ না ফেলে আমার

আমার এ অনাদি হাহুতাশের জেরে

কবিতা গুলোর এই অনাহার

guest
0 Comments
Newest
Oldest Most Voted