কবিতা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে
কবি অবিরুদ্ধ মাহমুদ
উৎসর্গ সকল স্বাধীনতা শহীদদের প্রতি
কবিতার বিষয় স্বাধীনতা
4.4/5 - (7 votes)

বহু পথ বহু রথ বহু খাণ্ডবদাহন
বহু শতাব্দীর বহু রক্তগঙ্গা পেরিয়ে
তুমি এসেছো তুমি পেরেছ,
তুমি ধন্য বাংলাদেশ!
তুমি সিদ্ধ -পুষ্ট -পূর্ণ;
দীর্ঘজীবী হোক তোমার উজ্জ্বল নাম,
স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে তোমাকে সালাম।।

 

বহু উৎকণ্ঠায় বহু বিসর্জনে
বহু মায়ের ইজ্জত বহু প্রাণ বলিদানে
বহু স্রোতস্বিনী বহু গিরিখাত
বহু প্রতিকূল পথ পাড়ি দিয়ে
তুমি এসেছো তুমি পেরেছ
তুমি ধন্য বাংলাদেশ!
অমর হোক তোমার দীপ্ত নাম,
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে
প্রিয় স্বদেশ, তোমাকে জানাই সালাম।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted