বাংলা কবিতা, কথোপকথন – ৪০ কবিতা, কবি পূর্ণেন্দু পত্রী | কবিতা অঞ্চল
কবিতা কথোপকথন – ৪০
কবি পূর্ণেন্দু পত্রী
কাব্যগ্রন্থ কথোপকথন
4.5/5 - (2 votes)

– ধরো কোন একদিন তুমি খুব দূরে ভেসে গেলে
শুধু তার তোলপাড় ঢেউ গুলো আজন্ম আমার
বুকের সোনালি ফ্রেমে পেইন্টিং এর মতো রয়ে গেল।
এবং তা ধীরে ধীরে ধুলোয়, ধোঁয়ায়, কুয়াশায়
পোকামাকড়ের সুখী বাসাবাড়ি হয়ে যায় যদি?

– ধরো কোন একদিন যদি খুব দূরে ভেসে যাই
আমারও সোনার কৌটো ভরা থাকবে প্রতিটি দিনের
এইসব ঘন রঙে, বসন্ত বাতাসে, বৃষ্টি জলে।
যখন তখন খুশি ওয়াটার কালারে আঁকা ছবি গুলো
অম্লান ধাতুর মতো ক্রমশ উজ্জ্বল হবে সোহাগী রোদ্দুরে।

– তার মানে সত্যি চলে যাবে?

– তার মানে কখনো যাবো না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted