| কবিতা | রক্তাক্ত সালোওয়ার |
| কবি | কান্ত রায় |
| সময় | ১৬ সেপ্টেম্বর,২০২০,রাত |
| লিখার স্থান | সুনামগঞ্জ,সিলেট,বাংলাদেশ |
জয়া বেল্ট!
ভৌগলিক বিভাগ-বিশেষ থেকে; ঔষধালয়।
ঔষধালয় ছাড়িয়ে—
স্যানিটারি ন্যাপকিন,
ন্যাপকিন পেরিয়ে—
হরহামেশার ভ্রুতুটী;
বেমানান সঙ্কেত ও টীকা।
‘আমরা কেউ এ প্রসঙ্গ এড়িয়ে যাই’।
কেউ আবার,ভ্রান্ত-ভুল ব্যাখ্যার; আশ্রয় নিয়ে এগিয়ে আসি।
প্রথম রজঃপ্রাপ্তির দিনে— দারিকাকে উচ্চ শোষণপ্রবণ রজঃপট না কিনে দিলে,
তো কিসের প্রেমিক হলে তুমি?
সংকোচতা স্ত্রী’বাচক হাল-চাল বলে—উসকে দেয় সভ্য আচরণে, অভ্যস্থ সন্তান।উসকানি—’আমাকে আস্তে আস্তে পিঠে চাপড় মেরে সায় দেয়’;
মর্দ ঘড়িয়ালের ক্ষীণ চোখ,
দেখে অনুমান করা হয়—
রক্তাক্ত সালোওয়ারের তীব্রতা!’