বাংলা কবিতা, তোমার অন্তরঙ্গে কবিতা, কবি শান্ত চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা তোমার অন্তরঙ্গে
কবি শান্ত চৌধুরী
Review This Poem

তুমি সমুদ্রের নগ্ন বালু
স্পর্শ করো
আমি তোমাকে ছুঁয়ে যাই
বালুকাবেলায়।

তুমি উত্তাল ঢেউয়ে নিমগ্ন
স্নান করো
আমি তোমাকে ছুঁয়ে যাই
উত্তাল ঢেউ
লহরী উচ্ছ্বাসে।

তুমি দূরের ঢেউ থেকে বালিকণা
তুলে উল্লাস করো
সমাবেশ করো
সমুদ্রের ঢেউ
আমি তোমাকে ছুঁয়ে যাই
নিঃসঙ্গ গাঙচিলে।

তুমি জলের তরঙ্গে
গাঙচিল হয়ে উড়ো
আমি তোমাকে ছুঁয়ে যাই
তোমার ছায়ায়।
আমি মিশে যাই
তোমার অন্তরঙ্গ অনুভবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted