কবিতা কিউট কবিতা
কবি মার্সেলিন কুইয়া
সময় শ্রাবণ, ১৪২৭
লিখার স্থান সুভেনীর
Review This Poem

তোমারে দেইখ্যা কিউট লাগে।

কিউট শব্দের বাংলা হয়?

তুমি সুন্দরী; তা মানি!
(নিদেন শ’টা কবিতা সাক্ষী!)

তবে, কিউট হইতে গেলা ক্যান?

সৌন্দর্য আর কিউটনেস কি তয় পাশাপাশি হাঁটে?
খায়! ঘুমায়!

কিউটনেস নিয়া কবিতা লেহা যায় না-
বুকে টাইন্যা লইয়্যা রাত জাগতে ইচ্ছা হয়!
(অন্যকিছু না!)

তুমি কিউটনেস নিয়া খাড়াইসো সুন্দরী, প্রেমিকা আমার!!!

কই যাই? কি করি!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted